৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৪৬
শিরোনাম:

ঢাকা শহর অচল করে দেওয়ার হুমকি

ঢাকা কলেজের শিক্ষার্থীদের ওপর চলমান মারধরের ঘটনাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা পুরো ঢাকা শহর অচল করে দেওয়ার হুমকি দিয়েছেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

মঙ্গলবার (১৯ এপ্রিল) কবি নজরুল সরকারি কলেজের মূল ফটকে এক মানববন্ধনে ঢাকা কলেজের শিক্ষার্থীদের মারধরের ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে এ হুমকি দেন কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা। এছাড়া বেলা ১২টায় কবি নজরুল কলেজের মূল ফটক থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা।

এ সময় তারা ‘উই ওয়ান্ট জাস্টিস’ ‘আমার ভাই মেডিক্যালে কেন প্রশাসন জবাব চাই’ হামলাকারীর কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, এমন নানা স্লোগান দিতে থাকেন।

বিক্ষোভ মিছিল শেষে ইতিহাস বিভাগের শিমুল আহমেদ বলেন, ঢাকা কলেজে শিক্ষার্থীদের ওপর হামলা করেছে নিউমার্কেটের ব্যবসায়ীরা। তাদের সাহস হয় কীভাবে সাধারণ শিক্ষার্থীদের গায়ে হাত তোলার। পাশাপাশি পুলিশও রাবার বুলেট ও টিয়ারসেল ছুঁড়েছে। আমরা শিক্ষার্থীদের ওপর এমন বর্বর হামলার প্রতিবাদ জানাই। দ্রুত বিচার না হলে আমরা সাত কলেজ পুরো ঢাকা শহর অচল করে দেব।

ইংরেজি বিভাগের শিক্ষার্থী বাপ্পী বলেন, ব্যবসায়ীরা ও পুলিশ মিলে শিক্ষার্থীদের ওপর হামলা করেছে। আমরা এই হামলার বিচার চাই। দ্রুত বিচার না হলে আমরা আরো কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবো। বন্ধু ঢাকা কলেজ থেকে কল দিসে। সে কথা বলতে পারছে না। বলছে আমাদের বাঁচা। এক শিক্ষার্থী মেডিক্যালে তার অবস্থা আশঙ্কাজনক।

Loading