২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:৪৮
শিরোনাম:

গজারিয়ায় চাঁদাবাজ আটক

নেয়ামূল হক গজারিয়া প্রতিনিধি: অদ্য বেলা ১২.৪৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে গজারিয়া থানা পুলিশ অভিযান পরিচালনা করে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের হোসেন্দী ইউনিয়নের অন্তর্গত জামালদি বাস ষ্ট্যান্ড সংলগ্ন জিসান এর কনফেকশনারী দোকানের সামনে পাকা রাস্তার উপর পন্যবাহী ট্রাক থেকে জোর পূর্বক চাদাঁ আদায়ের সময় গজারিয়া থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ রইছ উদ্দিনের নেতৃত্বে এস আই(নিঃ)/মোঃ আল ইমরান সঙ্গীয় ফোর্সের সহায়তায় (১) মোঃ বাহাউদ্দিন শিকদার (৪২), পিতা-মৃত সুরুজ মিয়া শিকদার , গ্রাম- লষ্করদি (মধ্য পাড়া) , থানা- গজারিয়া, জেলা -মুন্সিগঞ্জকে গ্রেফতার করা হয় এবং অপর আসামী (২) মোঃ মহসীন (৪৫), পিতা-আঃ জলিল , গ্রাম- বড় রায়পাড়া, থানা- গজারিয়া, জেলা-মুন্সিগঞ্জ কৌশলে পালাইয়া যায়। এ সংক্রান্তে গজারিয়া থানার মামলা নং-১৬, তাং-১৮/০৪/২০২২ খ্রিঃ ধারা-আইন শৃংখলা বিগ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন ২০১৯ এর ৪ (১) রুজু করা হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

এই ব্যাপারে গজারিয়া থানার অফিসার ইনচার্জ রইছ উদ্দিন জানান অবৈধভাবে এই চক্রটি দীর্ঘদিন থেকে চাঁদা আদায় করে যাচ্ছে, গোপন সংবাদের ভিত্তিতে চাঁদা আদায়ের সময় চক্রের একজনকে আটক করা হয়েছে। কৌশলে একজন পালিয়ে যায় তবে পলাতক আসামীকে গ্রেফতারের সর্বাত্বক চেষ্টা অব্যাহত আছে।

Loading