জাকারিয়া জাহিদ , কুয়াকাটা প্রতিনিধি ঃ কুয়াকাটা সমুদ্র সৈকতে এবার ভেসে এসেছে সামনের বাম পা বিহীন একটি জীবিত মা কচ্ছপ। মঙ্গলবার (১৯ এপ্রিল ) দুপুরের দিকে সৈকতের ঝাউবাগান পয়েন্ট এলাকায় কচ্ছপটি দেখতে পায় স্থানীয়রা। পরে তারা ডলফিন রক্ষা কমিটির সদস্যদের খবর দেয়।
Thank you for reading this post, don't forget to subscribe!ডলফিন রক্ষা কমিটির সদস্যরা জানান, কচ্ছপটির শীরের উপরিভাগে আঘাতের চিহ্ন রয়েছে। এটির ওজন ২৫ থেকে ৩০ কেজি হতে পারে। এক পা না থকায় ঢেউয়ের তোড়ে কচ্ছপটি ভেসে আসতে পারে। তবে এ মৌসুমে ডিম পাড়তে কচ্ছপ তীরে চলে আসে বলে জানায় তারা।
মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম জানান, কচ্ছপটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে এটিকে অবমুক্ত করা হবে। এর আগে এবছর ৭টি মৃত কচ্ছপ সৈকতে ভেসে এসেছে।
![]()