বুধবার সকাল থেকে নিউ মার্কেট রোডে যান চলাচল স্বাভাবিক রয়েছে। বন্ধ রয়েছে দোকানপাট।গতকালও সকালে রণক্ষেত্র ছিল রাজধানীর নিউ মার্কেট এলাকা। ঢাকা কলেজের শিক্ষার্থী এবং ব্যবসায়ীদের মধ্যে এ সংঘর্ষ থেমে থেমে চলে রাত পর্যন্ত। তবে আজ (বুধবার) সকাল থেকে ওই এলাকার যান চলাচল অনেকটা স্বাভাবিক রয়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!তবে নিউ মার্কেট এবং এর আশপাশের যে ১০ থেকে১২টি মার্কেট রয়েছে সেগুলো এখনো খোলেনি। বিভিন্ন দোকানের কর্মচারীরা দোকানের সামনে অবস্থান করছেন।
ঢাকা কলেজ গেটের আশপাশ ও নিউজ মার্কেট এলাকায় পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। সবার মধ্যে একটা চাপা আতঙ্ক কাজ করছে। বেলা ১১ থেকে ঢাকা কলেজের সাবেক শিক্ষার্থীদের মানববন্ধন কর্মসূচি ছিল। তবে বৃষ্টির কারণে তা এখনো শুরু হয়নি। অন্যদিকে সাত কলেজের কর্মসূচিও শুরু হতে বিলম্ব হচ্ছে।
ঢাকা কলেজের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের একটি অংশের নীলক্ষেত মোড়ে মানববন্ধন করার কথা থাকলেও প্রতিকূল আবহাওয়ায় কর্মসূচি শুরু করতে দেরি হচ্ছে।
সাত কলেজ আন্দোলনের সমন্বয়ক ইসমাইল সম্রাট জানান, পরিস্থিতি স্বাভাবিক হলে শান্তিপূর্ণ মানববন্ধন হবে, তবে এ সময়ে যান চলাচলে বাধা দেয়া হবে না।
![]()