২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:৪৩
শিরোনাম:

বৈঠক শেষে নিউমার্কেটে দোকান খোলার সিদ্ধান্ত হতে পারে : মালিক সমিতি

নিউমার্কেট দোকান মালিক সমিতির সভাপতি আমিনুল ইসলাম শাহিন জানান, এখনো দোকান খোলার সিদ্ধান্ত হয়নি। আজ দোকান মালিকরা বৈঠকে বসার কথা রয়েছে। বৈঠকের পরবর্তী খোলার সিদ্ধান্ত জানানো হবে।

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি বলেন, আমরা বিষয়টা পর্যবেক্ষণ করছি। পরিস্থিতি আরও স্বাভাবিক হলে দোকান খোলা হবে।

এদিকে, নিউমার্কেটে যান চলাচল স্বাভাবিক, গত ২৪ ঘণ্টারও বেশি সময় যান চলাচল বন্ধ থাকার পর বুধবার সকাল থেকে সড়কে স্বাভাবিকতা ফিরেছে।

এ সংঘর্ষের ঘটনায় নিউমার্কেট দোকান মালিকরা দায়ী নয় দাবি করে আমিনুল ইসলাম শাহীন বলেন, কিছু দোকান কর্মচারী এবং ফুটপাতের হকাররা এ সংঘর্ষের সঙ্গে জড়িত। এখন আমরা মাঝে পড়ে আছি।

 

Loading