২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:৪৫
শিরোনাম:

বান্দরবানে নিষিদ্ধ মাদক আফিম সহ ৩ জন আটক

বান্দরবান  থানচি উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে ১কেজি ৭০ গ্রাম আফিমসহ  রুমতুই ম্রো (৩০),মেনরাই ম্রো(২৫) ও রিংওয়াই ম্রো (২২) নামের ৩জ জন মাদক পাচারকারীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।আটককৃতরা উপজেলার ১ নং রেমাক্রি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডেের মাইকুয়া পাড়ার বাসিন্দা।
মঙ্গলবার (১৯ এপ্রিল ) রাতে র‌্যাব – ৭ (চট্টগ্রাম) ও ৩৮ ব্যাটালিয়ানের বিজিবি একটি দল,মেজর মোস্তফা জামান এর নেতৃত্বে যৌথ অভিযান চালায়।এসময়  থানচি বাজারের সেগুন ঝিরি গেষ্টহাউস থেকে ১ কেজি ৭০ গ্রাম আফিম ও নগদ ১৩৭৫ টাকা,১ টি এনড্রয়েড ফোন,৩ টি বাটন মোবাইল, একটি ম্যানিব্যাগ ও দুটি ঘড়ি সহ ৩ জন মাদক পাচারকারী কে আটক করে।
এই বিষয়ে থানচি থানার অফিসার ইনচার্জ (ওসি) সুদ্বীপ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের রাতে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Loading

Thank you for reading this post, don't forget to subscribe!