৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:৫৭
শিরোনাম:

রাজধানীর নিউমার্কেটে সংঘর্ষ: জড়িত ৩ ছাত্র ও এক দোকান কর্মচারীকে চিহ্নিত

ভিডিও ও সিসিটিভি ফুটেজ দেখে এদেরকে চিহ্নিত করা হয়েছে। অনুসন্ধানে জানা যায়, নিউমার্কেটের ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের সূত্রপাত ওই মার্কেটের দুটি ফাস্টফুডের দোকানের দুই কর্মচারীর ঝগড়া থেকে।

Thank you for reading this post, don't forget to subscribe!

চিহ্নিতরা হলেন, ঢাকা কলেজে ব্যবস্থাপনা বিভাগের ছাত্র নাসিম, রাষ্ট্রবিজ্ঞানের লিটন ও পদার্থবিদ্যা বিভাগের আবদুল্লাহ আল মাসউদ। চিহ্নিত তিনজনই ঢাকা কলেজের ছাত্রলীগ কর্মী। এ ছাড়া বাপ্পী নামে ওয়েলকাম ফাস্টফুড দোকানের একজন কর্মচারীকেও চিহ্নিত করা হয়েছে।

একাধিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও সংঘর্ষে অংশ নেওয়া দোকানের কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, সোমবার ইফতারের সময় টেবিল পাতা নিয়ে নিউমার্কেটের ৪ নম্বর গেটের ওয়েলকাম ফাস্টফুডের কর্মচারী বাপ্পী ও অন্য ফাস্টফুড দোকান ক্যাপিটালের কর্মচারী কাওসারের বাগবিতণ্ডা শুরু হয়। দুটি দোকানের মালিক আপন চাচাতো ভাই।

Loading