২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:৪৫
শিরোনাম:

কলাপাড়ায় ১ টাকায় ইফতার

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় মাত্র এক টাকায় বিক্রি হচ্ছে ইফতার।‘আমরা কলাপাড়াবাসী” নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠন এ ব্যতিক্রম উদ্যোগ গ্রহন করেছে। পৌর শহরের
সুরেন্দ্র মোহন সড়কের মনোহরী পট্টি থেকে এই ইফতার সামগ্রী কিনে নিচ্ছেন অনেকে। তবে এক টাকার বিনিময়ে আকর্ষণীয় প্যাকেটে সাত পদের ইফতার পেয়ে খুশি খেটে খাওয়া ও নিন্ম আয়ের মানুষ।

Thank you for reading this post, don't forget to subscribe!

স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য মুহাম্মদ আল ইমরান বলেন, নিজস্ব অর্থায়নে আমারা ১৫০ জনের মাঝে ইফতার সামগ্রী বিতরন করেছি। প্রাতি প্যাকেটে ছিলো মুড়ি, ছোলা বুট, পিয়াজু , আলুর চপ, বেগুনী,
খেজুর ও জিলাপি। এর জন্য প্রত্যেকের কাছ থেকে রাখা হয়েছে এক টাকা। এ সংগঠন নানা সেবামূলক কাজ করে থাকে। ইতিবাচক চিন্তাধারার মানুষদের মানবিক কাজের পরিবেশ সৃষ্টি করাই আমাদের অন্যতম লক্ষ্য। তবে শহরের বেশ কিছু তরুন একত্রিত হয়ে এ সেবামূলক কাজ করে থাকি।

সংগঠনের সভাপতি মো.নেছার উদ্দিন বলেন, এ বছর রমজান উপলক্ষ্যে আমরা ৪ টি প্রজেক্ট হাতে নিয়েছি। এর মধ্যে ১ টাকায় ইফতার বিতরণ, অস্বচ্ছল মানুষদের ঈদ সামগ্রী বিতরণ, ছিন্নমূল শিশুদের হাতে মেহেদি আর্ট ও ঈদ পোশাক বিতরণ করা হবে বলে তিনি জানিয়েছেন।

Loading