২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:৪৬
শিরোনাম:

সংবাদ সম্মেলন থেকে কমলাপুর স্টেশন ম্যানেজারের মোবাইল-মানিব্যাগ চুরি

রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করার সময় স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ারের দুটি মোবাইল ও মানিব্যাগ চুরি হয়ে গেছে। সংবাদ সম্মেলন থেকে কমলাপুর স্টেশন ম্যানেজারের মোবাইল-মানিব্যাগ চুরি

Thank you for reading this post, don't forget to subscribe!

শনিবার (২৩ এপ্রিল) ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনের সময় এ চুরির ঘটনা ঘটে। এসময় মোবাইল ও মানিব্যাগ তার হাতের কাছেই রাখা ছিল। কিন্তু সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার পর আর সেসব খুঁজে পাওয়া যায়নি।

এদিকে সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, সংবাদ সম্মেলন চলাকালীন সময়ে মাসুদ সারওয়ারের হাতের বাম পাশে সাদা পাঞ্জাবি পড়া এক ব্যক্তি দাঁড়িয়ে ছিলেন।

এসময় তাকে মানিব্যাগ ও মোবাইল হাতে নিতে দেখা গেছে। তবে তার পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি।মাসুদ সারওয়ার যখন কথা বলছিলেন তখন অপরিচিত ওই লোকটি সাংবাদিকদের সাথে মিশে গিয়ে ম্যানেজারের খুব কাছাকাছি অবস্থান করছিল। সংবাদ সম্মেলন শেষ হওয়ার পরপরই সে মোবাইল মানিব্যাগ হাতে তুলে নিয়ে বের হয়ে যায়।

এ ব্যাপারে কমলাপুর রেলস্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার বলেন, তিনি রেলওয়ে কমলাপুর থানা ও শাহজাহানপুর থানায় অভিযোগ দিয়েছেন।

শাহজাহানপুর থানার ওসি মনিরুল ইসলাম জানিয়েছেন, তারা অভিযোগ পেয়েছেন। মোবাইল ও মানিব্যাগ উদ্ধারের কাজ চলছে।

Loading