২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৫৯
শিরোনাম:

গাছের সাথে হাত-পা বাঁধা বৃদ্ধের মরদেহ উদ্ধার

লক্ষ্মীপুরে বাড়ির পাশে গাছের সঙ্গে বাঁধা অবস্থায় মিরন মিয়া (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের ছেলে মোশাররফ ও তার স্ত্রী জাহানারা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

Thank you for reading this post, don't forget to subscribe!

শনিবার (২৩ এপ্রিল) সকালে সদর উপজেলার দিঘলী ইউনিয়নের দক্ষিণ খাগুরিয়া এলাকা এ ঘটনা ঘটে। ওই গ্রামের একটি বাগানের গাছের সাথে হাত-পা বাঁধা অবস্থায় পড়ে ছিল তার লাশ।

ধারনা করা হচ্ছে, মিরন মিয়াকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। নিহত মিরন ওই এলাকার মৃত আনোয়ার মিয়ার ছেলে।

জানা যায়, পারিবারিক কলহের জের ধরে রাতের যেকোন সময় বৃদ্ধা মিরন মিয়াকে হত্যা করা হয়। সকালে বাড়ির পাশের একটি বাগানের গাছের সাথে হাত-পা বাঁধা অবস্থায় মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য ছেলে ও ছেলের স্ত্রীকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।

Loading