২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৩৩
শিরোনাম:

নিউমার্কেটে সংঘর্ষ: নিহত নাহিদ-মোরসালিনকে কোঁপানো সেই ৩ হেলমেটধারী শনাক্ত

গোয়েন্দা পুলিশ বলেছে, এর মধ্যে নাহিদকে কুপিয়েছে রাব্বী নামের ঢাকা কলেজের শিক্ষার্থী। সংঘর্ষের সময় নাহিদকে দুইজন রামদা দিয়ে এবং মোরসালিনকে একজন রামদা দিয়ে কোপায়।

Thank you for reading this post, don't forget to subscribe!

রাব্বী ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী, থাকেন কলেজের নর্থ হলে।তদন্তকারীরা নিশ্চিত করেছেন, নাহিদকে সেদিন ২ জন পরপর কোপায়। এর মধ্যে সবচেয়ে হিংস্র দেখা গেছে এই রাব্বীকে। রাব্বীর আগের হামলাকারীকেও শনাক্ত করা হয়েছে।

নাহিদ হত্যার পরদিন হাসপাতালে মারা যান দোকানকর্মী মোরসালিন। তদন্তকারীরা নিশ্চিত হয়েছেন, তাকেও কুপিয়েছে ঢাকা কলেজের এক শিক্ষার্থী। মোরসালিনের হত্যাকারীকেও শনাক্ত করা গেছে। শনাক্ত করা সবাইকে নজরদারীতে রেখেছে তদন্তকারীরা।

Loading