২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:৫৫
শিরোনাম:

অনুদান নয়, বিচার চান রানা প্লাজায় নিহত স্বজনরা

দিনটি উপলক্ষে রোববার (২৪ এপ্রিল) সকালে ধসে পড়া রানা প্লাজার সামনে অস্থায়ী শহীদ বেদীতে নিহতদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন শ্রমিক সংগঠন। এ সময় নিহত শ্রমিকদের পরিবারের সদস্য ও আহত শ্রমিকরাও যোগ
দেন। মানববন্ধনে তারা এ দাবি জানান।

Thank you for reading this post, don't forget to subscribe!

রানা প্লাজা ধ্বসে আহত শ্রমিকদের চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করা এবং কালক্ষেপণ বন্ধ করে দায়ীদের বিচার, শাস্তি ও ক্ষতিপূরণ আইন সংশোধন করার দাবি জানিয়েছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)। রানা প্লাজা ধ্বসের ৯ বছর পূর্তিতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব দাবি জানানো হয়।

সাভারের রানা প্লাজা ধস বাংলাদেশ তো বটেই গোটা দেশ বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল। দেশের ইতিহাসে কঠিন এ ট্র্যাজেডি ঘটে ২০১৩ সালের ২৪ এপ্রিল।

Loading