৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:৩১
শিরোনাম:

টাকা না দিয়ে নিয়ে যাওয়া ৮ পাঞ্জাবি ফেরত দিয়েছেন ঢাকা কলেজের তিন ছাত্র (ভিডিও)

রাজধানীর সায়েন্স ল্যাব এলাকার একটি দোকান থেকে টাকা না দিয়ে নিয়ে যাওয়া ৮টি পাঞ্জাবি ফেরত দিয়েছেন ঢাকা কলেজের অভিযুক্ত তিন ছাত্র। একাত্তর টিভি

Thank you for reading this post, don't forget to subscribe!

রোববার (২৪ এপ্রিল) দোকান মালিক এ খবর নিশ্চিত করেছেন। বুধবার বিকেলে সায়েন্স ল্যাব এলাকার একটি দোকান থেকে টাকা না দিয়ে ঢাকা কলেজের তিন ছাত্রের বিরুদ্ধে আটটি পাঞ্জাবি নিয়ে যাওয়ার অভিযোগ উঠে।বিচার পাবেন না ভেবে এই ঘটনা নিয়ে কোনো অভিযোগও জানাতে চাননি সংশ্লিষ্ট মার্কেটের ব্যবসায়ী ও দোকান মালিকরা। তবে সিসি ক্যামেরায় ছবি দেখে তাদের চিহ্নিত করা হয়। দেশ রূপান্তর

ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ীদের সংঘর্ষের জের ধরে গত সোমবার রাত থেকে সায়েন্স ল্যাব এলাকায় থমথমে পরিস্থিতি ছিলো। দুই দিনের সংঘর্ষের পর বুধবার বিকেলে নিউমার্কেট ও সাইন্স ল্যাব এলাকায় অল্প কিছু দোকান খুলেছিলো ব্যবসায়ীরা। থমথমে সেই পরিস্থিতির মধ্যেও সাইন্সল্যাবের বাইতুল মামুর মসজিদ মার্কেটে একই মালিকের দুটি দোকানে যায় ঢাকা কলেজের বেশ কয়েকজন শিক্ষার্থী। সেখানকার সিসিটিভি ক্যামেরায় ঢাকা কলেজের আট শিক্ষার্থীকে দেখা গেছে। দোকানে তারা কোন টাকা না দিয়ে আটটি পাঞ্জাবি নিয়ে চলে যান এবং দোকানদারকে বলেন পরে দিবো। ডিবিসি টিভি

অভিযোগকারী দোকানের ব্যবস্থা পরিচালক আব্দুল হালিম বলেন, আমি আট শিক্ষার্থীকে বললাম আপনারা পাঞ্জাবি নিয়েছেন টাকা দেন। আপনারা কেন এভাবে নেবেন। অন্তত কেনা দামটা দেন। এরপর তারা বলে আপাতত আর টাকা চাইবি না।

বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন বলেন, ঢাকা কলেজের শিক্ষার্থীদের সিস্টেম ভিন্ন। তারা বিভিন্ন কৌশলে চাঁদাবাজি করেন। বেশি টাকার মালামাল কিনে কম টাকা দিয়ে বলে পরে দিয়ে যাবো। পরে আর তারা টাকা দেয় না। এরপর দোকানদারা ঢাকা চাইলে তাদের সঙ্গে ব্যবসায়ীদের লেগে যায়। ঢাকা পোস্ট

জানতে চাইলে ঢাকা কলেজের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. আব্দুল কুদ্দুস সিকদার বলেন, এ ঘটনার যদি কোনো ডকুমেন্ট থাকে, বা পেয়ে থাকি তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এ ব্যাপারে আমাদের জায়গা থেকে কোনো ঘাটতি থাকবে না।

নাম প্রকাশ না করার শর্তে নিউমার্কেট জোনের পুলিশের অতিরিক্ত কমিশনার (এসি) বলেন, পাঞ্জাবি নেয়ার ভিডিও ফুটেজ আমরা দেখেছি এ বিষয়টি নিয়ে তদন্ত চলছে। পাঞ্জাবি নিয়ে যাওয়ার বিষয়ে থানা বা আমাদের কাছে তেমন কোনো অভিযোগ নেই। এ বিষয়টিও গোয়েন্দা পুলিশ দেখছে।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স ম কাইয়ুম বলেন, ঢাকা কলেজের তিন ছাত্রের বিরুদ্ধে টাকা না দিয়ে আটটি পাঞ্জাবি নেয়ার অভিযোগের বিষয়ে থাকায় কোনো নথি হয়নি। অভিযোগ পেলে এ বিষয়টি আন্তরিক আন্তরিকতার সঙ্গে থানা পুলিশের পক্ষ থেকে দেখা হবে।

Loading