৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:৩৪
শিরোনাম:

ভারতে করোনা বাড়ছে, আমাদেরও বাড়তে পারে, তাই সবাইকে সচেতন হতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

ভারতে করোনা বাড়ছে, আমাদেরও বাড়তে পারে, তাই সবাইকে সচেতন হতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

Thank you for reading this post, don't forget to subscribe!

মহসীন কবির: [২] স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের করোনা নিয়ন্ত্রণে আছে। মৃত্যুও শূন্যের কোটায়। এটি আমাদের ধরে রাখতে হবে। তাই সবাইকেই সচেতন থাকতে হবে।

রোববার (২৪ এপ্রিল) দুপুরে মহাখালী জাতীয় নিপসম অডিটোরিয়ামে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২২ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশে এতোদিন করোনা নিয়ন্ত্রণে ছিল বলেই কোনো ধরনের খাদ্যের অভাব হয়নি। আমাদের মাথাপিছু আয় সচল আছে। সংক্রমণ নাই বললেই চলে। এজন্য প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ। তিনি সহযোগিতা করেছেন, যেন সবাই টিকা পায়।

জাহিদ মালেক বলেন, আমরা দেশের টার্গেটকরা জনসংখ্যার শতভাগ মানুষকে টিকা দিয়েছি। শুধুমাত্র যারা টিকা নিতে চায় না, তারাই টিকা নেওয়া বাকি আছে। বাকি সবাইকেই আমরা টিকা দিয়েছি। সঠিক সময়ে টিকা আনতে পেরেছি। সবাইকে সময়মতো টিকা দিতে সক্ষম হয়েছি।

Loading