২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:২০
শিরোনাম:

ঢাকা কলেজে ডিবির অভিযান, আটক ১

রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী-শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় ঢাকা কলেজে অভিযান চালিয়েছে গোয়েন্দা বিভাগের (ডিবি) সদস্যরা। রোববার (২৪ এপ্রিল) বিকেলে কলেজের আন্তর্জাতিক ছাত্রাবাসে এ অভিযান চালান তারা।

Thank you for reading this post, don't forget to subscribe!

অভিযানে দুটি মোবাইল সেট জব্দ করেছে ডিবি। এছাড়া জহির হাসান জুয়েল নামের এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে। তিনি ঢাকা কলেজ ছাত্রলীগের সবশেষ কমিটির আহ্বায়ক কমিটির সদস্য এবং হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

গত সোমবার রাতে এবং মঙ্গলবার দিনে নিউমার্কেটের দোকানমালিক ও কর্মচারীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ হয়। এতে কুরিয়ার সার্ভিস কর্মী নাহিদ হাসান এবং দোকান কর্মচারী মো. মোরসালিন মারা যান।

সেই সঙ্গে অর্ধশতাধিক মানুষ আহত হন। এ ঘটনায় অন্তত তিনটি মামলা হয়েছে। এর মধ্যে একটি মামলার এক নম্বর আসামি বিএনপি নেতা অ্যাডভোকেট মকবুল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তিনি রিমান্ডে আছেন।

 

Loading