২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৫৯
শিরোনাম:

কলাপাড়ায় বিদ্যুৎপৃষ্ট যুবকের মৃত্যু

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় মোটর দিয়ে পুকুর থেকে পানি সেচ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে সাকিব প্যাদা (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার দুপুর দেড়টায় উপজেলার
বালিয়াতলী ইউনিয়নের বড় বালিয়াতলী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

Thank you for reading this post, don't forget to subscribe!

তাৎক্ষনিক স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। মৃত সাকিব ওই এলাকার আবুল খায়ের প্যাদার ছেলে। কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

Loading