কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের পটুয়াখালীর কলাপাড়া উপজেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা সাড়ে ১২ টার দিকে পৌর শহরের শ্রী শ্রী মদন মোহন সেবাশ্রম আঙ্গিনায়এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ
হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কলাপাড়া উপজেলা শাখার সভাপতি ও পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার। সভায় বক্তব্য রাখেন, রাখাইন সমাজপতি ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উপজেলা কমিটির উপদেষ্টা লুফ্রু মাস্টার, দেবদাস মুখার্জি, কমিটির সভাপতিমন্ডলীর ডাক্তার সুভাষ মিত্র, মংতেন মাতুব্বর।
এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক উত্তম দাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক জগবন্ধু ডাকুয়া, কার্যকরী পরিষদের সদস্য নিখিল চৌধুরী প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কলাপাড়া উপজেলা শাখার নবগঠিত
কমিটির সাধারণ সম্পাদক রাখাইন মংটেনসুয়ে।
উল্লেখ্য ২০২১ সালের ৮ ডিসেম্বর পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদারকে সভাপতি ও রাখাইন মংটেনসুয়েকে সাধারণ সম্পাদক করে ৭১ বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। উপজেলার হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান সম্প্রদায় লোকজন নিয়ে এ কমিটি গঠন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
![]()