২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:২৩
শিরোনাম:

নওগাঁর বদলগাছী উপজেলাতে ৪৬ গৃহহীন পরিবার পেল প্রধানমন্ত্রীর ঈদ উপহার

মোঃ ফারুক হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

Thank you for reading this post, don't forget to subscribe!

আসন্ন ঈদ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে দেওয়া নওগাঁর বদলগাছী উপজেলাতে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আজ ২৬শে এপ্রিল (মঙ্গলবার) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গণভবন থেকে সরাসরি প্রধানমন্ত্রীর ঘোষণা মোতাবেক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর এর আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে বালুভরা ইউনিয়ন, মথুরাপুর ইউনিয়ন, এবং আধাইপুর ইউনিয়নের সাদিশপুর মৌজাসহ মোট ৩টি ইউনিয়নে ৪৬ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা মোতাবেক বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিন দুই শতক জমির কাগজ পত্রসহ ঘর হস্তান্তর করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান সামছুল আলম খান, উপজেলা ভাইস চেয়ারম্যান ইমামুল আল হাসান তিতু, সদর ইউপি চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা জবির উদ্দিন এফ.এফ, এবং বীর মুক্তিযোদ্ধা এবং সাবেক ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, উপজেলার সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শ্রেনী-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ সকল স্তরের কর্মকর্তা-কর্মচারিগণ উপস্থিত ছিলেন।

Loading