২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:১৩
শিরোনাম:

মেঘনার বালু নিজের দখলে রাখতে মরিয়া সেলিম চেয়ারম্যান (ভিডিও)

মেঘনার বালু নিজের দখলে রাখতে মরিয়া হয়ে উঠেছেন চাঁদপুরের আলোচিত সেলিম চেয়ারম্যান। আবারও সর্বোচ্চ আদালতে তথ্য গোপন করে বালু তোলার জন্য রিট করেছেন তিনি।

Thank you for reading this post, don't forget to subscribe!

আগে একবার কাগজ জালিয়াতি করে আদালতের অনুমতি নিয়েছিলেন বালু তোলার এবারও একই পথে হাঁটলেন বালু খেকো খ্যাত এই জনপ্রতিনিধি।

চ্যানেল 24- এর হাতে এসেছে সেলিম চেয়ারম্যানের জমা দেয়া আরেকটি রিটের কপি। যেখানে আপিল বিভাগের আদেশ গোপন করে ফের মেঘনা নদী থেকে বালু তোলার আবেদন করেন তিনি। যা দেখে বিস্মিত রাষ্ট্রপক্ষ। ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাইনুল হোসেন বলছে, জালিয়াতির আশ্রয় নিয়েছেন সেলিম চেয়ারম্যান। যা আনা হবে সর্বোচ্চ আদালতের নজরে।

তবে প্রশ্ন থেকে যায় এতকিছুর পর কি বালু তুলতে পারবেন সেলিম চেয়ারম্যান। রাষ্ট্রপক্ষ বলছে, সে সুযোগ নেই।

এদিকে সেলিম চেয়ারম্যানের বালু দুর্নীতি বিষয়ে তথ্য মিলেছে দুদকের অনুসন্ধানে। সংস্থাটির আবেদনের প্রেক্ষিতে তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে দুদক।

অভিযোগের সুষ্ঠু তদন্তের স্বার্থে এ আবেদন করা হয়। পরিপ্রেক্ষিতে তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।

উল্লেখ্য, চাঁদপুরের এ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে পদ্মা ও মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চাঁবিপ্রবি) জমি অধিগ্রহণে সরকারি অর্থ আত্মসাতের ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে। ইতোমধ্যে সেই অনুসন্ধানে নেমেছে দুদক।

Loading