ভারতীয় আলোচিত অভিনেত্রী এনা সাহা। বাংলা সিনেমার পাশাপাশি মালয়ালম ও তেলুগু সিনেমায়ও অভিনয় করেছেন তিনি। নিজের মতো ক্যারিয়ার এগিয়ে নিলেও কিছু আক্ষেপ রয়েছে এনার। কটাক্ষের শিকার হয়েছিলেন এনা সাহা। সে কথা তিনি প্রকাশ্যে জানিয়েছেন দিদি নম্বর ১-এর মঞ্চে।
Thank you for reading this post, don't forget to subscribe!প্রযোজক ও অভিনেত্রীর এনা সাহা আক্ষেপ করে বলেন, খুব ছোট থেকেই অভিনয় করি। অভিভাবকেরা বুঝতে পারতেন না, এটা আমার পেশা। ভাবতেন, খারাপ কোনও কাজ করছি। তাই তাঁদের মেয়েদের আমার সঙ্গে মিশতে দিতেন না। ছোটবেলায় স্কুলে তাই কোনও বন্ধু ছিল না।
এনার কথায় সমর্থন জানিয়েছেন তাঁর মা বনানী সাহা। তিনি সঞ্চালক রচনা বন্দ্যোপাধ্যায়কে বলেন, ছোটবেলা থেকে তাঁর বড় মেয়ে নাচের অনুষ্ঠান করত। সেখান থেকেই ইন্ডাস্ট্রির নজরে আসে এনা। প্রযোজকেরা বনানীর সঙ্গে যোগাযোগ করেন এনাকে অভিনয়ে আনার জন্য। অভিনেত্রীর ঝুলিতে বোঝে না সে বোঝে না, চিরদিনই তুমি যে আমার ২, রাজকাহিনী, ভূত চতুর্দশী, এসওএস কলকাতা’র মতো জনপ্রিয় ছবি।
ছোট থেকে নানা মাধ্যমে কাজ করতে করতে নবম শ্রেণিতে প্রথম বড় পর্দায় অভিনয়ের সুযোগ পান ‘চিনেবাদাম’ ছবির নায়িকা-প্রযোজক এনা। তার পরে আর তাঁকে পিছনে ফিরে দেখতে হয়নি। একটা সময়ে এনার কোনও বন্ধু ছিল না। এখন ভ্যালেনটাইন-ডেতে তাঁকে নাকি একসঙ্গে ১৪ হাজার ছেলে বলে, ভালবাসি। হাসতে হাসতে নিজেই জানিয়েছেন এনা। এও বলেছেন, এখন মনে হয়, যা হয়, তা ভালর জন্যই হয়। সূত্র: আনন্দবাজার অনলাইন।
![]()