২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:২২
শিরোনাম:

কলাপাড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেল ১২০ গৃহহীন ও ভূমিহীন পরিবার

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : মুজিববর্ষ ও ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে পটুয়াখালী কলাপাড়ায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রম উদ্ধোধন করা হয়েছে। এসব পরিবার প্রধানমন্ত্রীর উপহারের ঘরের দলিল হতে পেয়ে খুশি। মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে ১২ টি ইউনিয়ের ১২০ টি পরিবারের মাঝে আনুষ্ঠানিক ভাবে
জমির দলীল ও ঘরের চাবি হস্তান্তর করা হয়। গণভবন থেকে সরাসরি ভিডিও কনফারেন্স এর মাধ্যমে এর কার্যক্রম উদ্বোধন করেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Thank you for reading this post, don't forget to subscribe!

কলাপাড়া উপজেলা পরিষদ প্রন্তে উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক সভাপতিত্বে জমি দলীল ও ঘরের চাবি হস্তান্তর আনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মাহবুবুর রহমান তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসন ওবায়েদুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব তালুকদার, সহ-সভাপতি সৈয়দ
নাসির উদ্দিন, কলাপাড়া থানা অফিসার ইনচার্জ মো.জসিম, কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার, বালিয়াতলী ইউপি চেয়ারম্যান হুমায়ুর কবির প্রমূখ।

এ সময় কুয়াকাটা টুরিষ্ট পুলিশ জোন সহকারি পুলিশ সুপার আবদুল খালেক, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক হাবিবুল্লাহ রানা, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভিন শিমাসহ সরকারি বিভিন্ন দপ্তরের
কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, গণমাধ্যমকর্মী ও উপজেলার ১২ টি ইউনিয়ন ভূমিহীন ও গৃহহীন ১২০ পরিবারের সদ্যসরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, উপজেলায় ২০৩ টি ঘর ও ২ শতাংশ করে জমি বরাদ্ধ হয়। এর মধ্যে মহিপুর ২২ টি, নীলগঞ্জ ২২ টি, বালিয়াতলি ৪৩ টি, টিয়াখালী ২৬ টি ও ধানখালী ৬ টি সহ মোট ১২০ টি ঘর ও জমি দেওয়া হয়েছে। বিনামূল্যে
প্রদানকৃত দুই শতক খাস জমির ওপর নির্মিত সেমি পাকা প্রতি ঘরে রয়েছে দু’টো বেডরুম, একটি রান্নাঘর, একটি বাথরুম এবং প্রশস্ত বারান্দা। ঘরের চালে দেয়া হয়েছে উন্নতমানের রঙিন টিন।

Loading