৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:১৮
শিরোনাম:

প্রকাশ্যে জাজের কর্ণধার আজিজ ও নায়িকার রাতের ছবি

জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ অনেকদিন ধরেই আড়ালে রয়েছেন। এই চলচ্চিত্র ব্যক্তিত্বকে এখন আর খবরের শিরোনামে দেখা যায় না। কিন্তু এবার তাকে জড়িয়ে এক নায়িকার প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। যদিও এর আগে আরো কয়েকজন নায়িকার সঙ্গে তার প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল। তাছাড়া মাঝেমধ্যেই কবিতা লিখে রোমান্টিক মনোভাবের পরিচয় দেন এই প্রযোজক।

Thank you for reading this post, don't forget to subscribe!

করোনাসহ নানাবিধ কারণে সিনেমা নির্মাণ কমিয়ে দিয়েছে জাজ। তবে এবার একাধিক প্রোজেক্ট নিয়ে তারা পুনরায় কাজ শুরু করতে যাচ্ছে বলে জানা গেছে। এই প্রতিষ্ঠানের হাত ধরেই মাহিয়া মাহি, নুসরাত ফারিয়ার মতো বহু নায়ক-নায়িকা চলচ্চিত্রে এসেছেন।

এবার জাজের নতুন প্রোজেক্টে বেশ কজন নতুন নায়িকার কাজের গুঞ্জন শোনা যাচ্ছে। তাদের মধ্যে অন্যতম অধরা খান। এই নায়িকার সঙ্গে আব্দুল আজিজের প্রেমের কথা শোনা যাচ্ছে। রমজানে আজিজের সঙ্গে অধরাকে সেহ্রি করতেও দেখা গেছে। রাজধানীতে কোনো একটি রেস্তোরাঁয় মুখোমুখি বসে দুজন সেহ্রি করছেন এমন একটি ছবি রাইজিংবিডির হাতে এসেছে। যদিও এই ছবি দুজনের মন দেওয়া-নেওয়ার বিষয়টি প্রমাণ করে না। তাছাড়া একথা এখন সবাই জানে, বড় কোনো প্রজেক্ট শুরুর আগে-পরে সেটিকে হাইলাইট করতে অনেক মুখরোচক কথা ছড়ানো হয়। দুজনের সম্পর্কের বিষয়ে বিজ্ঞজনেরা এমনই ভাবছেন।

এ বিষয়ে অধরা খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি।

Loading