২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:২২
শিরোনাম:

আশাশুনির বড়দলে কুখ্যাত মাদক ব্যবসায়ী/১ কেজি গাঁজাসহ আটক

বি এম আলাউদ্দীন আশাশুনি প্রতিনিধি:  আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের কুখ্যাত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম (পিপিএম) জানান, বুধবার রাতে সাতক্ষীরা জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক হাওলাদার মোঃ সিরাজুল ইসলামসহ সঙ্গীয় ফোর্সের সহয়তায় বড়দল ইউনিয়নের বড়দল গ্রামের মৃত জেহের গাজীর ছেলে হাকিম গাজী (৬৮)কে তার বাড়ি থেকে এক কেজি গাঁজাসহ হাতেনাতে আটক করেন। এই সংক্রান্তে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নাং ২৬(০৪)২২ রুজু করা হয়। আটককৃত আসামীকে বৃহস্পতিবার দুপুরে বিচারার্থে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Loading

Thank you for reading this post, don't forget to subscribe!