৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৪১
শিরোনাম:

বাংলাবাজার-শিমুলিয়া রুটে লঞ্চ চলাচল বন্ধ

কালবৈশাখী ঝড়ের আশঙ্কায় বাংলাবাজার-শিমুলিয়া রুটে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ শনিবার সন্ধ্যা ৭টা থেকে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

এ তথ্য নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএ’র বাংলাবাজার লঞ্চঘাটের সহকারী ট্রাফিক ইন্সপেক্টর মো. ফরিদ। তিনি বলেন, যেকোনো সময় ঝড় শুরু হতে পারে এমন আশঙ্কায় নৌযান চলাচল বন্ধ করা হয়।

জানা যায়, ঈদকে সামনে রেখে যাত্রীচাপ নিয়ন্ত্রণে ভোর সাড়ে ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত লঞ্চ চলাচল করছে। আজ সন্ধ্যা থেকে আকাশ মেঘাচ্ছন্ন হতে থাকে। সন্ধ্যা ৭টার দিকে ঝড়ের ভাব দেখা দেওয়ায় দুর্ঘটনা এড়াতে নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার লঞ্চ চলাচল শুরু হবে।

 

Loading