২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:১৯
শিরোনাম:

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরে বাস-পিকআপভ্যানের ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যান আরোহী তুষার রাজবংশী (৪৫) নিহত হয়েছেন। আজ শনিবার সকাল ৯টার দিকে শ্রীনগর উপজেলার চালতিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

Thank you for reading this post, don't forget to subscribe!

হাসাড়া হাইওয়ে থানা পুলিশ জানায়, আজ স্বাধীন এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে পিকআপভ্যানের সংঘর্ষ হয়। এসময় পিকআপে থাকা মাছ ব্যবসায়ী তুষার রাজবংশী নিহত হয়। এ ঘটনায় বাসের সামনের অংশও দুমড়েমুচড়ে যায়। তবে বাসে থাকা যাত্রীদের কেউই হতাহত হয়নি। বাস যাত্রীরা জানিয়েছে, এ ঘটনায় আরও অন্তত ২ জন গুরুতর আহত হয়েছে। আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন স্থানীয়রা।

এদিকে এ ঘটনার পর থেকে বাস ড্রাইভার পলাতক রয়েছেন। দুর্ঘটনার শিকার পিকআপভ্যান ও বাসটিকে হাইওয়ে থেকে সড়িয়ে নেয়া হয়েছে। বর্তমানে সড়ক যোগাযোগ সচল হয়েছে বলে জানিয়েছে হাসাড়া হাইওয়ে থানা পুলিশ।

 

Loading