২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:২৩
শিরোনাম:

৩ মে গ্যাস থাকবে না যেসব এলাকায়

আগামী ৩ মে রাত ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা ঢাকার আশপাশে গ্যাস সরবরাহ বন্ধ এবং রাজধানীর কিছু এলাকায় চাপ কম থাকবে। গতকাল শুক্রবার দেওয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

Thank you for reading this post, don't forget to subscribe!

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সঞ্চালন ও বিতরণ গ্যাস লাইনে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য এসব এলাকায় আগামী ৩ মে (সম্ভাব্য ঈদের দিন) গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। ওই দিন আমিন বাজার, হেমায়েতপুর, সাভার, সাভার ইপিজেড, আশুলিয়া, মানিকগঞ্জের ধামরাই এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ ছাড়া রাজধানীর গাবতলী, মাজার রোড, মিরপুর, কল্যাণপুর, শ্যামলী, মোহাম্মদপুর ও ধানমণ্ডি এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেঠে তিতাস কর্তৃপক্ষ।

 

Loading