২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:১৩
শিরোনাম:

আওয়ামী লীগের কথায় ও কাজে মিল নেই: রিজভী

ঢাকা: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগের কথায় ও কাজে কোনো মিল নেই। তারা মুখে যা বলে তা করে না।

Thank you for reading this post, don't forget to subscribe!

বুধবার (১১ মে) নয়াপল্টনের ভাসানী ভবনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির জরুরি সভায় তিনি এ কথা বলেন।

বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবে বৃহস্পতিবারের সমাবেশ সফল করতে এ জরুরি সভা অনুষ্ঠিত হয়।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, নবী উল্যাহ নবী, তানভীর আহমেদ প্রমুখ।

রুহুল কবির রিজভী বলেন, ক্ষমতা হারানোর ভয়ে সরকার বেপরোয়া হয়ে উঠেছে। আওয়ামী লীগের নেতারা মুখে মুখে বলে একটা কাজ করে তার বিপরীত। তারা দেশ থেকে সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ বিতাড়িত করেছেন। সরকারের নির্দেশেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের বাসাসহ নেতাকর্মীদের ওপর হামলা করা হয়েছে এমনকি ইফতার মাহফিলেও হামলা করা হয়েছে। দেশের মানুষ আর সরকারের কথা বিশ্বাস করে না।

নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া দেশে আর কোনো নির্বাচন হবে না কিংবা হতে দেওয়া হবে না উল্লেখ করে রিজভী বলেন, আন্দোলনের মাধ্যমেই সব দাবি আদায় করা হবে।

ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে রিজভী বলেন, অগণতান্ত্রিক সরকারের কাছে কোনো আবদার নয়, দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে মানুষ প্রস্তুতি নিচ্ছে। নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে আওয়ামী লীগ ছাড়া সব রাজনৈতিক দল আজ ঐক্যবদ্ধ।

Loading