২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৩৯
শিরোনাম:

পি কে হালদারকে দ্রুত দেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

একযোগে ৯ স্থানে অভিযান, ভারতেও পি কে হালদারের একাধিক সম্পত্তি হাজার কোটি টাকা পাচারকারী পি কে হালদার ভারতে গ্রেপ্তার (ভিডিও) পি কে হালদারের সম্পদ বাজেয়াপ্তে ভারত সরকারের সহযোগিতা নেয়া হবে পি কে হালদারের সঙ্গে তার ভাইসহ মোট গ্রেপ্তার ৬ নাম পাল্টে যেভাবে ভারতে অবস্থান করছিলেন পি কে হালদার (ভিডিও) পি কে হালদারের গ্রেপ্তারকে স্বাগত জানিয়েছেন ব্যাংক খাত সংশ্লিষ্টরা

Thank you for reading this post, don't forget to subscribe!

পি কে হালদারকে দ্রুত দেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। আজ শনিবার (১৪ মে) বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘পি কে হালদারের গ্রেপ্তার নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে আমাদের কাছে কোনও খবর আসেনি। এলে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেব। তার নামে বাংলাদেশে একাধিক মামলা রয়েছে। সার্বিক অবস্থা বুঝে সিদ্ধান্ত নেয়া হবে।’

হাজার কোটি টাকা পাচারকারী এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপক প্রশান্ত কুমার হালদার ওরফে পি কে হালদারকে গ্রেপ্তার করা হয়েছে। আজ ভারতের পশ্চিমবঙ্গ থেকে তাকে ও তার ভাইসহ মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, ‘পি কে হালদারকে দেশে ফিরিয়ে আনার জন্য অবশ্যই আমরা ভারতের সহযোগিতা চাইব। এ নিয়ে পরবর্তী প্রক্রিয়া সম্পর্কে ভাবা হচ্ছে। তাকে দ্রুত দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।’

পি কে হালদারদের গ্রেপ্তারে ভারতের কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) অভিযান চালায়। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুরোধে এ অভিযানে নামে তারা।

গতকাল শুক্রবার পশ্চিমবঙ্গের প্রায় ৯টি বাড়িতে তল্লাশি চালায় ভারতীয় এ গোয়েন্দা সংস্থার সদস্যরা। অবশেষে আজ পি কে হালদারসহ মোট ৬ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হন তারা।

Loading