২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৩৩
শিরোনাম:

বিচ্ছিন্ন কব্জি ফিরে পেলেন কনস্টেবল জনি

আসামির দায়ের কোপে কনস্টেবল জনি খানের বিচ্ছিন্ন হওয়া কবজি জোড়া লাগানো হয়েছে। রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে তার কবজি জোড়া লাগানো হয়। সেখানেই তার চিকিৎসা চলছে। চিকিৎসকরা জানিয়েছেন, অস্ত্রোপচার সফল হয়েছে। জনি খান বর্তমানে ভালো আছেন। ঢাকা পোস্ট

Thank you for reading this post, don't forget to subscribe!

চিকিৎসকের বরাতে লোহাগাড়া থানার এসআই ভক্ত চন্দ দত্ত বলেন, রোববার (১৫ মে) বিকেল ৫টায় রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে তার অস্ত্রোপচার শুরু হয়ে শেষ হয় রাত আড়াইটার দিকে।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মো. শিবলী নোমান বলেন, জনি খানের ওপর হামলার ঘটনায় লোহাগাড়া থানায় একটি মামলা হয়েছে। হামলার সঙ্গে জড়িত কবির আহম্মদের স্ত্রী রুবি বেগমকে বান্দরবান সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। কবির আহম্মদকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

রোববার সকালে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় অভিযানে গিয়ে আসামির দায়ের কোপে হাতের কবজি বিচ্ছিন্ন হয় কনস্টেবল জনি খানের। একই ঘটনায় আরও এক কনস্টেবল আহত হন। ঘটনার পর পালিয়ে যায় আসামি কবির আহম্মদ।

Loading