২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:৫৬
শিরোনাম:

পি কে হালদার আরও ১০ দিনের রিমান্ডে

সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতার পি কে হালদারসহ পাঁচজনের আরও ১০ দিনের রিমান্ড দেওয়া হয়েছে। তিনদিনের রিমান্ড শেষে আবারও ১৪ দিনের রিমান্ডের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন। অন্যদিকে তাদের সঙ্গে গ্রেফতার হওয়া এক নারীকে ১০ দিনের হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

এর আগে পি কে হালদারসহ পাঁচজনকে আজ (মঙ্গলবার) ব্যাঙ্কশাল সিবিআই স্পেশাল কোর্টে হাজির করে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তাদের তিনদিনের রিমান্ডে নিয়েছিল ভারতীয় এই সংস্থাটি।

গত শনিবার গ্রেফতার করা হয় পি কে হালদারসহ ছয়জনকে। এরপর তাদের রিমান্ডে নিতে আবেদন করা হয়। আদালত ইডির আবেদন মঞ্জুর করে এবং পাঁচজনকে তিনদিনের হেফাজত দেয় এবং একজনকে জেলে পাঠায়।

তাদের কাছ থেকে ১৫০ কোটি টাকার সম্পদের হদিশ পাওয়া গেছে। বেশ কয়েকটি পাসপোর্টও জব্দ করা হয়েছে। এছাড়া বেশ কিছু ডিভাইসও উদ্ধার করা হয়।

গত শনিবার (১৪ মে) ভারতের পশ্চিমবঙ্গে গ্রেফতার হন পি কে হালদার। ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) পশ্চিমবঙ্গ থেকে পলাতক পি কে হালদারকে গ্রেফতার করে।

Loading