৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:২৯
শিরোনাম:

সচিব পদে ব্যাপক রদবদল

বুধবার এ সংক্রান্ত পৃথক দুই আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এক আদেশে খুলনার বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেনকে খাদ্য মন্ত্রণালয়, অর্থ বিভাগের অতিরিক্ত সচিব ড. ফারহিনা আহমেদকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হাসানুজ্জামান কল্লোলকে পদোন্নতি দিয়ে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

একই আদেশে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. জাহাঙ্গীর আলমকে পদোন্নতি দিয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।

তাতে আরো বলা হয়, মো. ইসমাইল হোসেনের ক্ষেত্রে ৮ জুন, ড. ফারহিনা আহমেদের ক্ষেত্রে ২২ মে, মো. হাসানুজ্জামান কল্লোলের ক্ষেত্রে ১৪ জুন ও মো. জাহাঙ্গীর আলমের ক্ষেত্রে ১৯ মে থেকে আদেশ কার্যকর হবে।

অপর আদেশে, অপর আদেশে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মাহফুজা আখতারকে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান (সচিব) হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়া নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরীকে স্থানীয় সরকার বিভাগ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু. আনোয়ার হোসেন হাওলাদারকে স্বাস্থ্যসেবা বিভাগ, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান এ বি এম আমিন উল্লাহ নুরীকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামালকে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হয়েছে।

বদলি করা সচিব পদের কর্মকর্তা মাহফুজা আখতারের ১৯ মে, মেজবাহ উদ্দিন চৌধুরী ও মোস্তফা কামালের ২২ মে, আনোয়ার হোসেনের ১৪ জুন ও আমিন উল্লাহ নুরীর ৪ জুন থেকে কার্যকর হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

Loading