২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:৪৭
শিরোনাম:

কুয়াকাটার মহিপুরে দুই মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষে নিহত ১ , আহত-৩

কুয়াকাটা প্রতিনিধিঃ কুয়াকাটার মহিপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাইফুল্লাহ (১৭) নামে এক যুককের মৃত্যু হয়েছে। এঘটনায় গুরুতর আহত আরো তিনজন সাকিব, বেল্লাল হাওলাদার ও বাদলকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিমে প্রেরন করা হয়েছে। মঙ্গলবার (১৭ মে) রাত দশটার দিকে মহিপুর সদর ইউপির সাগর সিনেমা হলের সামনে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত খালিদ সাইফুল্লাহ মিঠাগঞ্জ ইউপির ত্যাগাছিয়া চরপাড়া গ্রামের মাহাবুবুল আলমের ছেলে।

Thank you for reading this post, don't forget to subscribe!

মৃতের স্বজনরা জানায়, দুর্ঘটনার আগে সাইফুল্লাহ তার বন্ধু সাকিবকে নিয়ে মোটরসাইকেল যোগে কলাপাড়া থেকে কুয়াকাটার সৈকতে ঘুরতে যাচ্ছিলেন। পথিমধ্যে দুর্ঘটনা কবলিত এলাকায় পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলে বহনকারী চারজনেই গুরুতর আহত হয়। স্থানীয়রা তাৎক্ষনিক আহতদের উদ্ধার করে প্রথমে কুয়াকাটা এবং পরে কলাপাড়া হাসপাতালে নিয়ে এলে তাদের প্রাথমিক চিকিৎসা শেষে বরিশালে সেবাচিমে প্রেরন করা হয়। বরিশাল নেয়ার পথে রাত এগারোটার দিকে সাইফুল্লাহর মৃত্যু হয়।

মহিপুর থানার ওসি আবুল খায়ের বলেন ,দুমরে মুচরে যাওয়া মোটরসাইকেল দুটি থানায় নিয়ে আসা হয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Loading