২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:২২
শিরোনাম:

কলাপাড়ায় সয়াবিন তেল মজুদের দায়ে দুই ব্যবসায়িকে অর্থদন্ড

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় সয়াবিন তেল মজুদের দায়ে দুই ব্যবসায়িকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুর তিনটায় পৌর শহরের দু’টি দোকানে এ অভিযান
পরিচালনা করে নির্বাহী ম্যাজিষ্ট্রে ও সহকারী কমিশনার (ভূমি) মো.আবু বক্কর সিদ্দিকী। এসময় হানিফ হাওলাদার ও কমল কৃষ্ণ সাহা নামের দুই ব্যবসায়ীকে ১০ হাজার করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

পরে উদ্ধারকৃত সোয়াবিন তেল ন্যায্য মূল্যে সাধারন মানুষের মাঝে বিক্রি করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক মো.সেলিম ও পুলিশ সসদ্যরা উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিষ্ট্রে ও সহকারী কমিশনার (ভূমি) আবু বক্কর সিদ্দিকী জানান, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Loading