২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:০৭
শিরোনাম:

প্রেমিকাকে ভিডিও কলে রেখে ‘ফাঁসিতে ঝুললো’ যুবক

চুয়াডাঙ্গা পৌর এলাকায় প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফজলে রাব্বি সোলায়মান (২৪) নামে এক যুবক ফাঁস নিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে। বুধবার (২৫ মে) রাত ২ টার দিকে পৌর এলাকার চক্ষু হাসপাতালপাড়ার ভাড়াবাড়িতে এ ঘটনা ঘটে।

Thank you for reading this post, don't forget to subscribe!

সিরাজগঞ্জে বাস চাপায় প্রাণ গেলো কলেজ ছাত্রেরসিরাজগঞ্জে বাস চাপায় প্রাণ গেলো কলেজ ছাত্রের
মৃত ফজলে রাব্বি চুয়াডাঙ্গা সদর উপজেলার বোয়ালমারি গ্রামের টুলু মিয়ার ছেলে। তিনি চুয়াডাঙ্গা সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। পাশাপাশি বেসরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্র সনো সেন্টারে এক্সরে বিভাগে কর্মরত ছিলেন। তিন ভাইয়ের মধ্যে সে সবার ছোট ছিল।

পরিবারের সদস্যরা জানায়, রাত ২টার দিকে অজ্ঞাত এক নারী আমাদের ফোন করে জানায় রাব্বি ফাঁস দিয়েছে, তাড়াতাড়ি তার ঘরে যান। আমরা গিয়ে দেখি দরজা বন্ধ। প্রতিবেশীদের সহযোগিতায় দরজা ভেঙে রাব্বিকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরে জানতে পারি, প্রেমিকার সঙ্গে মনোমালিন্যের কারণে ভিডিও কলে আত্মহত্যা করে রাব্বি।

স্থানীয়রা জানায়, রাব্বি খুব ধার্মিক প্রকৃতির ছেলে ছিল। সপ্তাহে দুইদিন রোজা রাখতো। মঙ্গলবারও রোজা রেখেছিল। আমরা আগে কখনো শুনিনি কোনো মেয়ের সঙ্গে তার সম্পর্ক আছে।

রাণীনগরে ট্রাক চাপায় শিশু নিহতরাণীনগরে ট্রাক চাপায় শিশু নিহত চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সোহরাব হোসেন বলেন, রাত ২টার দিকে ফজলে রাব্বি নামে ওই যুবককে হাসপাতালে নিয়ে আসে পরিবারের সদস্যরা। পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়। লাশ হিমঘরে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানায় জানানো হবে।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ বলেন, ভিডিও কলে কথা বলার সময় এক যুবক ফাঁস দিয়েছে বলে জেনেছি। ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Loading