নেয়ামূল হক নয়ন গজারিয়া প্রতিনিধি: মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ১নং হোসেন্দী ইউনিয়নের ২০২২-২০২৩ সালের অর্থবছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়।
Thank you for reading this post, don't forget to subscribe!উক্ত সভায় ইউপি সচিব সেলিম রেজার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসেন্দী ইউপি চেয়ারম্যান হাজী আক্তার হোসেন, ইউনিয়নের ওয়ার্ড ও সংরক্ষিত আসনের ইউপি সদস্য সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ইউপি সচিব সেলিম রেজা অর্থবছর ২০২২ এবং ২০২৩ সালের খসড়া বাজেট (বিধি-৩(২) দ্রষ্টব্য , বিধি-৩(২) এবং আইনের চতুর্থ তফসিল উন্নয়ন হিসাব দ্রষ্টব্য, প্রাপ্ত আয় ও ও প্রদত্ত ব্যয় এবং প্রাপ্তি মোট অর্থ( ১,৯২৫,৭৭৫,০০) এক কোটি বিরানব্বই লক্ষ পাঁচ হাজার সাতশ পচাওর টাকা রাজস্ব হিসাব উপস্থাপন করেন।
উম্মুক্ত সভায় মত প্রকাশে বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যরা যোগাযোগ উন্নয়নের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও সমাধানের জন্য ইউপি চেয়ারম্যান নিকট জোরালো প্রস্তাব রাখেন।
প্রধান অতিথি ইউপি চেয়ারম্যান হাজী আক্তার হোসেন বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গদের রাজস্ব আদায়ে সার্বিক সহযোগিতা কামনায় দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
![]()