৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:১৯
শিরোনাম:

ঢাবিতে ফের উত্তেজনা, ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষ (ভিডিও)

ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষ
ঢাবির কার্জন হল এলাকায় ছাত্রলীগ ও ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। হাইকোর্টের সামনে থেকে ছাত্রদল নেতাকর্মীর এবং কার্জন হলের সামনে থাকা ছাত্রলীগ কর্মীরা মিছিল নিয়ে জড়ো হলে তাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে এ সংঘর্ষে একজন আহত হয়েছেন। তাকে রিকশায় হাসপতালে নেওয়া হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

এ সময় উভয়পক্ষের নেতাকর্মীদের ইট-পাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা-ধাওয়া করতে দেখা যায়। দুই দলের নেতাকর্মীদের হাতে লাঠি, হকিস্টিক, রডও দেখা গেছে।

এদিকে সকাল থেকেই ছাত্রদলকে প্রতিহত করার জন্য লাঠিসোটা হাতে পুরো ক্যাম্পাসে মহড়া দিতে দেখা গেছে বিভিন্ন হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের। এসময় তাদের ছাত্রদলের বিরুদ্ধে উত্তপ্ত স্লোগান দিতেও শোনা যায়।

ছাত্রদল-ছাত্রলীগ

সরেজমিনে গিয়ে দেখা যায়, তারা টিএসসি, মধুর ক্যান্টিন, শহীদ মিনার, দোয়েল চত্বর, ভিসি চত্বর ও পলাশীসহ গুরুত্বপূর্ণ সব পয়েন্টে অবস্থান নিয়েছে। প্রত্যেক দলে নেতৃত্ব দিচ্ছেন হল ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকরা। ঢাকা পোষ্ট

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় বিক্ষোভ মিছিল বের করেছে ছাত্রদল। বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে এই মিছিল বের করেন সংগঠনের নেতাকর্মীরা। এসময় তাদের হাতে লাঠিসোটা দেখা যায়। মুখে ছিল ‘ছাত্রদলের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন স্লোগান’।

গত মঙ্গলবার (২৩ মে) ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনার জের ধরে ছাত্রদলের ডাকা বিক্ষোভ কর্মসূচি ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছিল।

Loading