৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:৪৪
শিরোনাম:

সোনার দাম কমলো ভরিতে ২৯১৬ টাকা

সোনার দাম বৃদ্ধির পর এবার ভরিতে দাম কমানো হয়েছে ২ হাজার ৯১৬ টাকা। আন্তর্জাতিক বাজারে স্থানীয় বুলিয়ন মার্কেটে সোনার দাম কমার কারণে বাংলাদেশের বাজারেও দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস।

Thank you for reading this post, don't forget to subscribe!

ফলে দেশের বাজারে প্রতি ভ‌রি সোনার দাম কমে দাঁড়াবে ৭৯ হাজার ৫৪৮ টাকা। যা এতদিন ছিল ৮২ হাজার ৪৬৪ টাকা। শুক্রবার (২৭ মে) থেকে নতুন দামে সোনা কেনাবেচা করা হবে।

এর আগে জুয়েলার্স সমিতি গত ২১ মে সোনার দাম ভরিতে ৪ হাজার ১৯৬ টাকা বাড়ায়। তার চার দিন আগে ১৮ মে প্রতি ভরি সোনার দাম ১৭৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেয় সংগঠনটি।

বৃহস্পতিবার (২৬ মে) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান এনামুল হক ভূঁইয়া লিটনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার থেকে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনা কিনতে খরচ পড়বে ৭৯ হাজার ৫৪৮ টাকা। ২১ ক্যারেটের খরচ পড়বে ৭৫ হাজার ৯৩২ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম পড়বে ৬৫ হাজার ৮৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম পড়বে ৫৪ হাজার ২৩৭ টাকা।

তবে রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ১৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ১৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম পড়বে ১২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৯৩৩ টাকায় কেনাবেচা হবে।

Loading