২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:২৩
শিরোনাম:

গুজব ছড়িয়ে কারা র‍্যাবের ওপর হামলা চালালো, মুখ খুলছেন না স্থানীয়রা (ভিডিও)

র‍্যাব সদস্যদের ওপর হামলার পর থমথমে চট্টগ্রামের বারৈয়ারহাট বাজার। মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য। ঘটনায় জড়িত সন্দেহে কয়েকজনকে আটক করা হয়েছে। উদ্ধার হয়েছে র‍্যাব সদস্যদের খোয়া যাওয়া একটি অস্ত্র।

Thank you for reading this post, don't forget to subscribe!

বুধবার (২৫ মে) সন্ধ্যায় ডাকাতের গুজব ছড়িয়ে র‍্যাব সদস্যদের ওপর হামলার পর থেকেই বন্ধ বাজারের বেশিরভাগ দোকানপাট। আতঙ্কে স্থানীয়রা।

র‍্যাবের দাবি, মাদক সম্পর্কে তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন তাদের দুই সদস্যসহ তিনজন। যদিও প্রত্যক্ষর্শীদের দাবি, এলাকাটিতে আগেও ডাকাতির ঘটনা ঘটেছিলো, তাই ডাকাতির কথা শুনে মুহূর্তেই জড়ো হন স্থানীয়রা। সাদা পোশাকে থাকায় চেনা যায়নি র‍্যাব সদস্যদের।

তবে কারা গুজব ছড়ালো সে সম্পর্কে মুখ খুলছেন না স্থানীয়রা। এদিকে ঘটনায় ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্তের কথা বলছে র‍্যাব।

উল্লেখ্য, বুধবার সন্ধ্যায় বারৈয়ারহাট বাজারে প্রাইভেটকারসহ হামলার শিকার হন দুই র‍্যাব সদস্যসহ তিনজন। এর মধ্যে দুই র‍্যাব সদস্যের অবস্থা গুরুতর হওয়ায় ভর্তি করা হয়েছে ঢাকা সিএমএইচে।

স্থানীয় বিভিন্ন সূত্র জানায়, দুই মোটরসাইকেল আরোহীকে ধরতে ধাওয়া করে বারৈয়ারহাটের দিকে যাচ্ছিল র‌্যাবের দলটি। মূলত ওই দু’জনই দ্রুত বারৈয়ারহাট পৌঁছে ডাকাত বলে গুজব ছড়ায়। এরপর উত্তেজিত লোকজন ব্যারিকেড দিয়ে র‌্যাব সদস্যদের আটকায়। তাদের বহনকারী সাদা রঙের প্রাইভেট কারটিও ভাঙচুর করা হয়।

Loading