২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:৩৪
শিরোনাম:

হজের খরচ বাড়লো আরো ৫৯ হাজার টাকা

বাংলাদেশের সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের খরচ আরো ৫৯ হাজার টাকা বেড়েছে। বৃহস্পতিবার (২৬ মে) সচিবালয়ে নিজ দপ্তরে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান সাংবাদিকদের এ তথ্য জানান।

Thank you for reading this post, don't forget to subscribe!

সরকারি ব্যবস্থাপনায় প্যাকেজ-১ এর অধীনে জনপ্রতি ৫ লাখ ২৭ হাজার ৩৪০ টাকা ধরা হয়েছিলো। প্যাকেজ-২ এর অধীনে ধরা হয় জনপ্রতি ৪ লাখ ৬২ হাজার ১৫০ টাকা।

সরকারি ব্যবস্থাপনায় এই দুটি প্যাকেজের সাথে বাড়তি ৫৯ হাজার টাকা যোগ হবে। এছাড়া, বেসরকারি ব্যবস্থাপনায় ৪ লাখ ৬৩ হাজার ৭৪৪ টাকার সাথে ৫৯ হাজার টাকা যোগ হয়ে মোট ৫ লাখ ১২ হাজার ৭৪৪ টাকা খরচ হবে।

Loading