নেয়ামূল হক নয়ন গজারিয়া প্রতিদিন: মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থায়নে বিনামূল্যে ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ঔষধ বিতরণ করেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনআলহাজ্ব নূর মোহাম্মদ (সাবেক এমপি) চেয়ারম্যান যমুনা ব্যাংক ও যমুনা ব্যাংক ফাউন্ডেশন।
আরো উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উর্দ্ধতন কর্মকর্তা, ডাক্তার , গজারিয়া উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার আখি, বালুয়াকান্দি ইউপি চেয়ারম্যান শহীদুজ্জামান জুয়েল, বীর মুক্তিযুদ্ধা তানেস সরকার সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন মানবতার মহত্ব নিয়ে সমাজের অসহায় দরিদ্রদের পাশে যমুনা ব্যাংক ফাউন্ডেশন আত্মমানবতার সেবা নিয়ে শিক্ষা, চিকিৎসা, কম্পিউটার ট্রেনিং সহ বিভিন্ন পদক্ষেপ অব্যাহত আছে।
তাই সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিরা এই মানবতার সেবায় এগিয়ে আসবে বলে আমার বিশ্বাস।
চিকিৎসা ক্ষেত্রে সেবা, অর্থ, যমুনা ব্যাংক ফাউন্ডেশন সবসময় প্রস্তুত আছে। এ সেবা গ্রহণের জন্য সমাজের অসহায় দরিদ্রদের অনুরোধ জানান।
আলোচনা শেষে সেবাগ্রহীতাদের সেবা গ্রহণের জন্য সারাদিন ব্যাপী বিভিন্ন স্টলে অভিজ্ঞ দেশ-বিদেশে হতে উচ্চতর ডিগ্রি প্রাপ্ত ডাঃ কনসালটেন্টদের সেবা গ্রহণের মধ্য দিয়ে ফ্রী ঔষধ বিতরণ করা হয়।
এবং জটিল ও দীর্ঘস্থায়ী রোগীদের রোগ শনাক্ত করে উন্নত চিকিৎসার জন্য যমুনা ব্যাংকের নিজস্ব হাসপাতলে হস্তান্তরের ব্যবস্থা করেন।
![]()