২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৪৩
শিরোনাম:

আশাশুনিতে ময়লার স্তুপ থেকে অপরিকল্পিত গর্ভপাতের বাচ্চা উদ্ধার

বি এম আলাউদ্দীন আশাশুনি প্রতিনিধি :  আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের নওয়াপাড়া গ্রামে ময়লার স্তুপ থেকে অপরিকল্পিত গর্ভপাতের একটি বাচ্চা উদ্ধার করা হয়েছে। শনিবার বিকালে বাচ্চাটি বুধহাটা টু চাপড়া সড়কের নওয়াপাড়া গ্রামের সড়কের পাশে পলিথিনের মধ্যে পাওয়া যায়।

Thank you for reading this post, don't forget to subscribe!

স্থানীয়রা দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দিলে বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই সিহাব হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করেন। বাচ্চাটির পরিচয় সনাক্ত না হওয়ায় স্থানীয়দের সহযোগিতায় মাগরিব বাদ নওয়াপাড়া উত্তর পাড়া জামে মসজিদের কবরস্থানে তাকে দাফন করা হয়। ইতিপূর্বে বেতনা নদীর চরে অনুরূপ ভাবে এক অপরিকল্পিত গর্ভপাতের একটি বাচ্চা উদ্ধার করা হয়।

বুধহাটাসহ অত্র এলাকায় প্রতিনিয়ত অপরিকল্পিত গর্ভপাতের বাচ্চা উদ্ধারের ঘটনায় এলাকাবাসী হতভম্ব হয়ে পড়েছে। সদ্য প্রয়াত বাচ্চাটির পিতা-মাতাসহ এ অবৈধ কাজের সাথে জড়িত সংশ্লিষ্ট সকলকে সনাক্ত করে তাদের বিরুদ্ধে অতিদ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের কাছে জোর দাবী জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

Loading