২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:১৩
শিরোনাম:

ছাত্রলীগের ৩২ নেতাকর্মীর বিরুদ্ধে ছাত্রদল নেত্রীর মামলা

হাইকোর্ট-দোয়েল চত্বর এলাকায় সংঘর্ষের ঘটনায় এবার ছাত্রলীগের ৩২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছেন ঢাবি ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মানসুরা আলম। রোববার (২৯ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্তা ইসলামের আদালতে এ মামলা করেন তিনি।

Thank you for reading this post, don't forget to subscribe!

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে শাহবাগ থানাকে তদন্ত করে আগামী ২৬ জুনের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন।

বাদীপক্ষের আইনজীবী আবুল কালাম খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। আসামিরা হলেন ছাত্রলীগের সহসম্পাদক রাশেদ ফেরদৌস আকাশ, সাংগঠনিক সম্পাদক মো. নাজিম উদ্দিন, সহসভাপতি তিলোত্তমা শিকদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল শাখা ছাত্রলীগের সভাপতি খাদিজা আক্তার উর্মি, ঢাকা কলেজ ছাত্রলীগের সহসম্পাদক সামাদ আজাদ জুলফিকার, ছাত্রলীগের সহসম্পাদক আমানুল্লাহ আমান, পরিবেশবিষয়ক সম্পাদক শামীম পারভেজ, গণশিক্ষাবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ হেল বারী, উপ-দপ্তর সম্পাদক মো. নাজির, উপ-আপ্যায়ন সম্পাদক শাহীন তালুকদার, উপদপ্তর সম্পাদক খান মো. শিমুল, কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক সাদ্দাম হোসেইন, ঢাকা বিশ্বাবিদ্যালয়ের জগন্নাথ হল শাখা ছাত্রলীগের নেতা অভিজ্ঞান দাস অন্ত, একুশে হল শাখার নেতা এনায়েত এইচ মনন, একই হলের এমদাদুল হাসান সোহাগ ও রাকিব হোসেন, বিজয় একাত্তর হল শাখার নেতা মজিবুল বাশার, সলিমুল্লাহ হল শাখার নেতা নাজিমুদ্দিন সাইমুন, চুয়েট শাখা ছাত্রলীগের নেতা সৈয়দ ইমাম বাকের, ছাত্রলীগকর্মী মাহমুদ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহিদুল্লাহ হল শাখার নেতা শরিফ আহমেদ, এফ রহমান হল শাখার কর্মী আব্দুর রাহিম, শহিদুল্লাহ হলের মুনিম শাহরিয়ার, সূর্যসেন হলের নাহিদ সাদী, জগন্নাথ হলের ঐশিক শুভ ও সৌরভ টক্রবর্তী, এসএম হলের সায়েম, এফ রহমান হলের রিয়াজ, মুজিব হলের মাহবুবুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক নেতা সাজ্জাদ, মিজানুর রহমান পিকুল এবং আব্দুল্লাহ আল ফারিয়াল।

Loading