জামালপুর প্রতিনিধিঃ দৈনিক সন্ধ্যা বাণী ও রিপোর্টার বাংলা আইপি টিভি জামালপুর জেলা প্রতিনিধি, মেলান্দহ প্রেসক্লাব প্রচার সম্পাদক মফস্বল সাংবাদিক মোঃ বাকিরুল ইসলাম ছবি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মোঃ সবুজ নামক ভূয়া আইডি খুলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এ ঘটনায় সাংবাদিক মোঃ বাকিরুল ইসলাম (২৯ মে ) রবিবার বিকালে মেলান্দহ থানায় সাধারণ ডায়েরি করেন। যাহার নং (১৩৭০)।
Thank you for reading this post, don't forget to subscribe!সাংবাদিক মোঃ বাকিরুল ইসলাম বলেন, মোঃ সবুজ নামের একটি ফ্যাক আইডি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অজ্ঞাতনামা দৃস্কৃতিকারিরা উদ্দেশ্য প্রনোদিত হয়ে মিথ্যা পোস্ট দিচ্ছে। যা আমার মানসম্মান ক্ষুন্ন সহ আমি সামাজিব ভাবে হেয়প্রতিপন্ন হচ্ছি বলে মনি করি। আমি এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি ।
তিনি আরও বলেন- এক মাস আগে মোঃ সবুজ ও তার সন্ত্রাসীবাহিনী কে নিয়ে মেলান্দহ জিন্না মার্কেটে আমাকে আক্রমণ করে, তারপর আমি মেলান্দহ থানায় ফোন দিই, পরে মেলান্দহ থানা পুলিশ এস,আই, এনামুল, ও এ, এস, আই, আল আমিন
আমাকে উদ্ধার করে।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত ওসি এম এম ময়নুল ইসলাম সাধারণ ডায়রির বিষয়ে বলেন, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
![]()