২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:১৩
শিরোনাম:

ঝিনাইদহে স্বতন্ত্র ও নৌকা প্রতীকের সমর্থকদের সংঘর্ষ

ঝিনাইদহ পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে স্বতন্ত্র ও নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে স্বতন্ত্র নারিকেল গাছ প্রতীকের মেয়রপ্রার্থী কাইয়ুম শাহরিয়ার জাহেদীসহ অন্তত আটজন আহত হন।বুধবার (১ জুন) সন্ধ্যা ৭টার দিকে শহরের মডার্ন মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

Thank you for reading this post, don't forget to subscribe!

পুলিশ জানায়, সন্ধ্যায় স্বতন্ত্র মেয়রপ্রার্থী নারিকেল গাছ প্রতীকের কাইয়ুম শাহরিয়ার জাহেদী শহরের মডার্ন মোড় এলাকায় প্রচারণা চালাচ্ছিলেন। সেসময় নৌকা প্রতীকের প্রার্থীর একটি মাইক তাদের পাশ দিয়ে ঘন ঘন ঘোরাঘুরি করছিল। মাইকটিকে অন্যদিকে নিতে বললে নৌকা প্রতীকের সমর্থকরা অতর্কিত হামলা করেন। এতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়লে স্বতন্ত্র প্রার্থীসহ অন্তত আটজন আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. সোহেল রানা বলেন, প্রচারণা নিয়ে এ হামলার ঘটনা ঘটেছে। পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, শহর জুড়ে অতিরিক্ত পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের টহল জোরদার করা হয়েছে।

Loading