২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:১৩
শিরোনাম:

শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে।। কলাপাড়ায় আওয়ামীলীগ ও যুবলীগের বিক্ষোভ সমাবেশ

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় আওয়ামীলীগ ও যুবলীগের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায়
উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয় থেকে এক বিক্ষোভ মিছিলটি বের হয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

মিছিলটি শহর প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ¦ অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব এমপি, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী আলহাজ¦ মাহবুবুর রহমান তালুকদার, সাধারণ সম্পাদক মোতালেব তালুকদার প্রমুখ। সভায় বক্তারা ৭৫ এর খুনিদের চক্রান্ত রুখে দাঁড়াও বাংলাদেশ বিএনপির এমন ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা জানান এবং বিএনপি সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানান।

বিক্ষোভ মিছিলে উপজেলা চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান, ভাইস চেয়ারম্যান শফিকুল আলম বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন সীমা, জেলা আওয়ামীলীগের সহ-সহসভাপতি সৈয়দ নাসির উদ্দিন,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ড.শহিদুল ইসলাম বিশ্বাস,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল আলম,অধ্যক্ষ মঞ্জুরুল আলম,মঞ্জুরুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সাইদুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও পৌরসভার প্যানেল মেয়র হুমায়ুন কবির, ঢাকা মহানগর যুবলীগ নেতা মুরসালিন আহমেদ, উপজেলা যুবলীগ সাংগঠনি সম্পাদক সৈয়দ জাকির হোসেন, পৌর যুবলীগ সভাপতি জাকি হোসেন জুকু, মহিলা কাউন্সিলর মনোয়ারা বেগম, রোজিনা আক্তারসহ
উপজেলা আওয়ামীলীগ ও যুবলীগ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

Loading