২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৪১
শিরোনাম:

দীর্ঘ ৮ দিন পর সন্ধান মিলেছে নিখোঁজ পর্যটকের

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : পর্যটন কেন্দ্র কুয়াকাটায় সমুদ্রে সাঁতার কাটতে নেমে নিখোঁজ পর্যটক ফিরোজ শিকদারের (২৭) সন্ধান পাওয়া গেছে। দীর্ঘ ৮ দিন পর শনিবার দুপুরে তার ভাই মো.মাসুদ
সিকদারের কাছে মোবাইলে ফোন করে জানিয়েছে, সে চেন্নাই আছে। সেখানকার কোষ্টগার্ডের হেফাজতে রয়েছে। সে সমুদ্রে ভাসতে থাকে কিছুক্ষন পর একটি কলাগাছ পায়। তা ধরে অন্ততঃ ২৪ ঘন্টা ভাসমান থাকে।
পরে ভারতীয় জেলেরা তাকে উদ্ধার করে কোষ্টগার্ডের কাছে হস্তান্তর করে।

Thank you for reading this post, don't forget to subscribe!

বর্তমানে সে ভারতের চেন্নাইতে কোষ্টগার্ডের নিরাপত্তা হেফাজতে রয়েছেন। কোষ্টগার্ড তাকে প্রয়োজন মত চিকিৎসা সেবা দিয়েছে বলে ফিরোজ শিকদারের বড় ভাই মাসুম সিকদার এ তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, স্বজনদের সাথে কুয়াকাটা ঘুড়তে এসে শুক্রবার (২৭ মে) দুপুরে সমুদ্রে গোসল করতে নেমে সাগরে নিখোঁজ হয় ফিরোজ সিকদার।

পরে ট্যুরিষ্ট পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার চেষ্টা অব্যাহত রাখে। এমনকি তার স্বজনরাও খোঁজাখুজি করেন। দীর্ঘ ৮ দিন পর তার জীবিত থাকার খবরে ফিরোজ সিকদারের গলাচিপার বাড়ীতে এবং সকল আত্মীয় স্বজন সহ এলাকার ঘনিষ্ঠদের মধ্যে শস্তি ফিরে এসেছে। সে পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের আমখোলা গ্রামের মৃত মিলন সিকদারের ছেলে। সাগরের প্রচন্ড ঢেউয়ের তোরে ফিরোজ সিকদারকে ভাসিয়ে নিয়ে যায় বলে স্থানীয়সহ তার স্বাজনরা ধারনা করছেন।

মহিপুর থানার ওসি খন্দকার মোহাম্মদ আবুল খায়ের জানান, ফিরোজের ভাই মাসুদ সিকদারের সাথে তার ভাইয়ের কথা হয়েছে। তিনি সুস্থ আছেন, ভারতের চেন্নাইতে কোষ্টগার্ডের নিরাপত্তা হেফাজতে রয়েছেন বলে মাসুদ সিকদার তাকে জানান। কুয়াকাটা ট্যুরিষ্ট পুলিশ জোনের সহকারী পুলিশ সুপার আবদুল খালেক
সাংবাদিকদের জানান, বিষয়টি ফিরোজের ভাই নিশ্চিত করেছেন। আমরা খোজ খবর নিয়ে দেখছি।

Loading