ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হল ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফাল্গুনী দাস তন্বীকে মারধরের মামলায় ওই সংগঠনের কেন্দ্রীয় ও হল পর্যায়ের পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করেছেন আদালত। মঙ্গলবার (৭ জুন) ঢাকা মহানগর হাকিম মোহনা আলমগীর আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে এ আদেশ দেন। এর মাধ্যমে আসামিদের আনুষ্ঠানিক বিচার শুরু হলো।
Thank you for reading this post, don't forget to subscribe!পাঁচ আসামি হলেন-ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বেনজির হোসেন নিশি, সহ-সভাপতি জিয়াসমিন শান্তা, ঢাবি শাখার ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহজালাল, ছাত্রলীগ নেতা এনামুল হক ও ঢাবির ছাত্রলীগ নেতা শেখ তানসেন। জামিনে থাকা পাঁচ আসামি শুনানিকালে আদালতে হাজির ছিলেন। এদিন তারা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রার্থনা করেন।
এর আগে গত বছরের ২৪ জানুয়ারি মারধরের অভিযোগ এনে ফাল্গুনী দাস তন্বী আদালতে ওই পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪-৫ জনের বিরুদ্ধে মামলা করেন।
![]()