২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:৩৩
শিরোনাম:

দিনে দুপুরে খোয়া গেছে শিক্ষকের দুই লাখ টাকা

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় দিনে দুপুরে মিজানুর রহমান নামের এক শিক্ষকের দুই লাখ টাকা খোয়া গেছে। মঙ্গলবার দুপুরে পৌর শহরের সদর রোডের মুদি দোকান হাওলাদার স্টোরে এ
ঘটনা ঘটে। এ ঘটনাটি ওই দোকানের সিসি ক্যামেরা এবং অগ্রনী ব্যাংকের সিসি ক্যামেরায় ধরা পরেছে।
ওই ফুটেজে দেখা যায়, উপজেলার ধানখালী উত্তর নিশান বাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মিজানুর পৌনে বারোটার দিকে অগ্রনী ব্যাংক থেকে দুই লাখ টাকা উত্তোলন করেন। এসময় মাথায় ক্যাপ এবং গায়ে সাদা কালো গেঞ্জি পরিহিত এক চোর তাকে নজরে রাখে।

Thank you for reading this post, don't forget to subscribe!

পরে পৌনে একটার দিকে মিজানুর একটি ব্যাগে ওই টাকগুলো নিয়ে এসে হাওলাদার স্টোরের প্রবেশ দ্বারে রেখে তিনি মুদি মালামাল ক্রয় করছিলেন। এসময় ওই চোর পেছন থেকে এসে তার ব্যাগটি নিয়ে দৌড়ে পালিয়ে যায়। কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। সিসি ক্যামেরার ফুটেজ দেখে চোর সনাক্তের প্রক্রিয়া চলছে।

Loading