২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:৩২
শিরোনাম:

কুসিক নির্বাচন: এমপি বাহারকে এলাকা ছাড়ার নির্দেশ ইসির

আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে কুমিল্লা-৬ আসনে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারকে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (৮ জুন) বিকেলে এ আদেশ দেয় ইসি।

Thank you for reading this post, don't forget to subscribe!

এর আগে সোমবার (৬ জুন) বিকেলে কুমিল্লা সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরীর কাছে আ ক ম বাহাউদ্দিনের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে চিঠি দেন কুমিল্লা সিটি নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী মো. মনিরুল হক সাক্কু।

চিঠিতে বাহাউদ্দিনের বিরুদ্ধে নির্বাচনী এলাকায় অবস্থান, দলীয় কার্যালয় ও বিভিন্ন হল ব্যবহার করে মহানগর, আদর্শ সদর উপজেলাসহ বিভিন্ন উপজেলার নেতা-কর্মীদের নিয়ে সভা, প্রচার-প্রচারণা করার অভিযোগ করা হয়। একই সঙ্গে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ ও মাদ্রাসার প্রতিনিধিদের সঙ্গে নির্বাচনী কার্যক্রম চালানোর অভিযোগও আনা হয়।

Loading