২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:৩৩
শিরোনাম:

পটুয়াখালীর কলাপাড়ায় যুবতীকে একাধিবার ধর্ষনে ৭ মাসের অন্তসত্তা।

কুয়াকাটা প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় ইয়াসিন হাওলাদার (৫০) নামের এক মুদি দোকানীর বিরুদ্ধে এক যুবতীকে (১৮) একাধিকবার ধর্ষনের অভিযোগ উঠেছে। এতে ওই যুবতী ৭ মাসের অন্তসত্তা হয়ে পড়েছে। এ ঘটনায় ওই যুবতীর মা কলাপাড়া থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেছেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

মামলা সূত্রে জান যায়, লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া গ্রামের ওই যুবতীর মা ও বাবা প্রতিনিয়ত গভীর রাতে নদীতে মাছ শিকারে যান। এ সুযোগে প্রায় ৮ মাস আগে মুদি দোকানী ইয়াসিন তাদের ঘরের দরজা ভেঙে ভিতরে
প্রবেশ করে ওই যুবতীকে তার ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষন করে। এসময় এ ঘটনা কাউকে বললে ওই যুবতীকে মেরে ফেলার হুমকি দেয়। পরে ওই যুবতীর দুই মাস আগে বিয়ে হলে গত ৪ জুন স্বামীর বাড়িতে বসে তার শাররীক পরিবর্তন দেখে বিষয়টি ধরা পরে।

কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, ওই যুবতীকে মেডিকেল রিপোর্টের জন্য পটুয়াখালী পাঠানো হয়েছে। আসামীকে গ্রেফতারের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত আছে।

Loading